অভিজিৎ-সৌরভদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিস্ফোরক সোনম ওয়াংচুক! – বর্তমান বাংলা

অভিজিৎ-সৌরভদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিস্ফোরক সোনম ওয়াংচুক! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসদের তীব্র ভাষায় আক্রমণ করলেন শিক্ষাবিদ তথা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সম্প্রতি একটি পডকাস্টে তিনি দাবি করেছেন, সিজেপি নেতারা কেউই সাধু নন এবং তাঁদের স্পষ্ট রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সোনমের মতে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকা দোষের কিছু নয়, তবে ছাত্র আন্দোলন সবসময় অরাজনৈতিক হওয়া উচিত। এটি কখনই কোনো রাজনৈতিক দলের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যম হতে পারে না। তিনি আরও জানান, যন্তর মন্তরে প্রতিবাদের সময় সরকারের সঙ্গে আলোচনার আগেই ওই নেতারা মনোবল হারিয়ে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অত্যন্ত হতাশাজনক ছিল।

শিক্ষামন্ত্রীর ইস্তফাসহ বিভিন্ন দাবিতে চলা টানা ২৬ দিনের অনশন আন্দোলনে সোনম পুরোভাগে থাকলেও, দাবি পূরণের পর সিজেপি প্রধান অভিজিৎ তাঁকে ন্যূনতম ধন্যবাদটুকুও জানাননি বলে অভিযোগ। আন্দোলনের সমস্ত কৃতিত্ব নিজেদের ঝুলিতে ভরার প্রবণতা থেকেই মূলত এই দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। উল্লেখ্য, সিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়ে সোনমের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *