আরজি কর কাণ্ড! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জোরালো ইঙ্গিত শারদ্বতের

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বেলা ১১টায় প্রদীপ জ্বালিয়ে দু’মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। স্বাস্থ্য ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্যসচিবসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী আরজি কর কাণ্ডের সত্য উদঘাটনে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পৃথক অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই তদন্তের সংগৃহীত যাবতীয় তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার রাতে হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং অভীক দে কীভাবে ‘সার্ভিস কোটা’ ব্যবহার করে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছিলেন, তা খতিয়ে দেখতে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তথ্য-প্রমাণ লোপাটের নেপথ্যে কার নির্দেশ ছিল তা বের করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্তের স্বার্থে সিবিআই প্রয়োজন মনে করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *