ধান্দাবাজদের বিদায়, আসল সম্পদ কর্মীরাই! ঘুরে দাঁড়ানোর হুঙ্কার মমতার

দলত্যাগীদের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ, রামমোহন মঞ্চে গর্জে উঠলেন মমতা

কলকাতা: ব্যক্তিগত স্বার্থে দলবদলকারী নেতাদের ‘ধান্দাবাজ’ বলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার রামমোহন মঞ্চে এক কর্মীসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, যাঁরা পরিবার ও সম্পত্তি বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ। নেত্রীর কথায়, যাঁরা দলের কর্মীদের ঘাম ও রক্তের বিনিময়ে আজ বিধায়ক বা সাংসদ হয়েছেন, তাঁরা আজ বিশ্বাসঘাতকতা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণই এই নেতাদের কাছে বিশ্বাসঘাতকতার কৈফিয়ত চাইবে।

নেত্রী বার বার গুরুত্ব দিয়েছেন দলের তৃণমূল স্তরের কর্মীদের ওপর। তাঁর কথায়, কর্মীরাই দলের আসল সম্পদ এবং তাঁদের সম্মান দিতে হবে। এছাড়া তিনি অভিযোগ করেন, পুলিশ-প্রশাসন বর্তমানে নিরপেক্ষ নয় এবং বিজেপি মিডিয়া ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে গণতন্ত্রকে ধ্বংস করছে। একই সঙ্গে নিজের পরিবারের ওপর কেন্দ্রীয় এজেন্সির চাপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার প্রসঙ্গ তুলে তিনি জানান, তৃণমূল মাথা নত করবে না। প্রতিকূলতা সত্ত্বেও ২১ জুলাইয়ের শহিদ তর্পন কর্মসূচি সফল করার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সংযত ও সংগঠিত হয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *