মাঝরাতে নাটকীয় গ্রেফতার, তারাতলা কাণ্ডে পুলিশের জালে শম্ভুনাথ!

তারাতলা শেড কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত শম্ভুনাথ বেহরা

কলকাতা: তারাতলা শেড কাণ্ডের মূল অভিযুক্ত ও মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে তারাতলা থানার পুলিশ। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গতকাল গভীর রাতে এক নাটকীয় অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। অভিযানের সময় পুলিশ তার কাছ থেকে দুটি ফাইল ভর্তি ব্যাগও বাজেয়াপ্ত করেছে। রাতেই তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর থেকেই শম্ভুনাথের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তার আবাসনে নজরদারি বাড়িয়েছিল পুলিশ। রাত ২টা ১৫ মিনিট নাগাদ আবাসনের একটি ফ্ল্যাটে আলো জ্বলতে দেখে পুলিশ সেখানে হানা দেয় এবং শম্ভুনাথকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হওয়া ফাইলের বিস্তারিত তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *