এক লক্ষ জওয়ানের কঠোর পাহারায় শুরু অমরনাথ যাত্রা!

আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে হিন্দুদের পবিত্র অমরনাথ যাত্রা, যা ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন সম্পন্ন হবে। ৫৭ দিনব্যাপী এই তীর্থযাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাশ্মীর উপত্যকা জুড়ে এক লক্ষেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে, যা অমরনাথ যাত্রার ইতিহাসে এক রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, জঙ্গি নাশকতা বা অনুপ্রবেশের আশঙ্কা রুখতে ৬৭০টিরও বেশি আধাসামরিক বাহিনীর কোম্পানি, জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাকে কড়া পাহারায় মোতায়েন করা হয়েছে। যাত্রাপথের প্রতিটি প্রবেশদ্বার, বেসক্যাম্প থেকে শুরু করে মূল গুহা পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের তথ্য অনুযায়ী, পুণ্যার্থীরা অনন্তনাগ ও গান্দেরবাল রুট দিয়ে মূল গুহায় পৌঁছাতে পারবেন। তীর্থযাত্রীদের সুবিধার্থে যাত্রাপথে বিনামূল্যে চিকিৎসা শিবির, লঙ্গরখানা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। উন্নত রেল যোগাযোগ ও বিশেষ করে ‘বন্দে ভারত’ ট্রেনের সুবিধার কারণে এবার রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম হতে পারে বলে প্রশাসন আশা করছে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে স্থানীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *