অম্বুবাচীতে কামাখ্যা বন্ধ, তবু কেন খোলা তারাপীঠ! জানলে অবাক হবেন।
অম্বুবাচী চলাকালীন দেশের অধিকাংশ মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকলেও বীরভূমের তারাপীঠ মন্দির ভক্তদের জন্য খোলা থাকে। শাস্ত্রীয় রীতি অনুযায়ী, তারাপীঠে দেবী কালীর ‘তারা’ রূপের আরাধনা করা হয়, যেখানে দেবীর ঋতুমতী হওয়ার কোনো বিষয় নেই। এই কারণে অম্বুবাচীর দিনগুলোতেও মন্দিরে পূজা, আরতি ও দর্শনে কোনো বাধা থাকে না। আগামী ২২ জুন সোমবার রাত ৯টা ৮ মিনিটে অম্বুবাচীর প্রবৃত্তি এবং ২৬ জুন শুক্রবার রাত ১০টা ৫৭ মিনিটে নিবৃত্তি ঘটবে।
মন্দির খোলা থাকলেও এই সময়ে মা তারার ভোগ নিবেদনে বিশেষ পরিবর্তন আনা হয়। অম্বুবাচীর দিনগুলোতে দেবীকে কোনো অন্ন বা গরম খাবার না দিয়ে আম, কাঁঠাল, দুধ, ছানা ও মিষ্টি দিয়ে তৈরি ‘শীতল ভোগ’ বা ফলাহার নিবেদন করা হয়ে থাকে। এছাড়া এই সময়ে দেবীকে লাল বেনারসি ও বিশেষ অলংকারে সাজানো হয়। এদিকে, অম্বুবাচী উপলক্ষে তারাপীঠের মহাশ্মশানে দেশের নানা প্রান্ত থেকে সাধু, তান্ত্রিক ও অঘোরী সন্ন্যাসীদের সমাগম ঘটে, যারা এই সময়ে গুপ্ত সাধনা ও বিশেষ তন্ত্র যজ্ঞে অংশ নেন।