বঙ্গ বাজেটে বেকারত্ব মুক্তি ও বকেয়া ডিএ মেটানোর স্বপ্ন!

আজ সোমবার পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় পেশ হতে যাওয়া এই বাজেটকে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা। দীর্ঘদিনের ধুঁকতে থাকা কর্মসংস্থান, থমকে থাকা সরকারি নিয়োগ এবং সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কী রূপরেখা তুলে ধরে, সেদিকে তাকিয়ে রয়েছে আপামর জনসাধারণ।

রাজ্যের যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের নতুন রোডম্যাপ তৈরি করা এই বাজেটের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা এবং নারী নিরাপত্তার বিষয়ে বিশেষ ঘোষণার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, করদাতাদের স্বস্তি দেওয়া এবং বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়েও সুস্পষ্ট ঘোষণার আশা করছেন সরকারি কর্মচারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *