কাতারের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১২ ভারতীয়!

কাতারের রাস লাফান শিল্পনগরীর একটি গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১২ জন ভারতীয় নাগরিক সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

বিস্ফোরণের পর গ্যাস কেন্দ্রে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। এই ঘটনায় শোকপ্রকাশ করে ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাতারের প্রশাসনের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। বর্তমানে মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পাদনের কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *