কলকাতার স্কুলে এবার ইসকনের হাত ধরে মিড ডে মিল, রাজ্য বাজেটে বড় চমক!
পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে মিড ডে মিলের মান উন্নয়ন এবং পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে ইসকনকে দায়িত্ব দিল রাজ্য সরকার। ২০২৬ সালের বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা পৌরসভা এলাকার স্কুলগুলোতে আন্তর্জাতিক এই ধর্মীয় ও দাতব্য সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে।
খাবারের গুণগত মান বাড়াতে মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ সাড়ে ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে মিড ডে মিলের সঙ্গে যুক্ত রাঁধুনিদের মাসিক পারিশ্রমিক ১,০০০ টাকা বৃদ্ধি করার কথাও ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে পুষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, খাবারের তালিকায় আগের মতোই ডিম থাকবে। ধর্মীয় রীতিনীতি বা খাবারের মেনু নিয়ে কোনো জোর করা হবে না বলেও জানানো হয়েছে। সরকারের আশা, এই নতুন ব্যবস্থার ফলে কলকাতার স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং খাদ্য বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত হবে।