গলায় জুতোর মালা, কান ধরে ওঠবস! তারকেশ্বরে চরম অপদস্থ প্রাক্তন পুরপ্রধান

হুগলির তারকেশ্বরে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে শাসকদলের দুই প্রভাবশালী নেতা চরম জনরোষ ও অপদস্থের শিকার হয়েছেন। সোমবার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে গলায় জুতোর মালা পরিয়ে ও ডিম ছুঁড়ে রাস্তায় ঘোরানো হয়। একই দিনে ধনেখালি থানা চত্বরে জনরোষের মুখে পড়েন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। দুই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিজেপির অভিযোগ, দীর্ঘ দিন ধরে তোলাবাজি ও কাটমানি চক্রের সঙ্গে যুক্ত স্বপন সামন্ত। এই ঘটনার প্রতিবাদে সোমবার তাঁকে স্যান্ডো গেঞ্জি ও ট্রাউজার্স পরা অবস্থায় গলায় জুতো ও বেল্ট ঝুলিয়ে পদ্মপুকুর এলাকায় ঘোরানো হয়। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় এবং ‘চোর’ স্লোগান দিয়ে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করানো হয়। অন্যদিকে, রবিবার কর্ণাটক থেকে গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে সোমবার ধনেখালি থানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষিপ্ত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। এরপর কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ তাঁকে চুঁচুড়া আদালতে নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *