সিবিআইয়ের চার্জশিটভুক্তরাই নিয়োগের দায়িত্বে! তোপের মুখে হাই কোর্ট

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত দুই কর্মীকে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে চরম বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা সত্ত্বেও ওই সিস্টেম ম্যানেজার ও ফ্লোর ম্যানেজারকে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করায় রাজ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ নিয়ে শুনানি হয়।

উচ্চশিক্ষা মন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অভিযুক্তরা দায়িত্ব হস্তান্তর না করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, অবিলম্বে ওই দুই কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় এসএসসি-কে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। একইসঙ্গে শিক্ষা দপ্তরকেও নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *