পাকিস্তানের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন জেডি ভান্স, অস্বস্তিতে শেহবাজ সরকার!

আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির মধ্যস্থতায় ভূমিকা রেখে আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বাড়াতে চাওয়া পাকিস্তানের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাম্প্রতিক মন্তব্য। একটি পডকাস্ট সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। আমেরিকার মতো ঘনিষ্ঠ মিত্র দেশের শীর্ষস্থানীয় নেতার এই বক্তব্যে শেহবাজ শরিফ সরকারের জন্য বড় ধরনের কূটনৈতিক ধাক্কা তৈরি হয়েছে।

গত ১৫ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা-ইরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির ঘোষণা করলেও তার বিস্তারিত তথ্য প্রকাশে দুই দিন সময় নেওয়া হয়। ডেমোক্র্যাটদের চাপের মুখে পূর্ণাঙ্গ চুক্তিটি প্রকাশের বিলম্বের কারণ হিসেবে ভান্স পাকিস্তান ও কাতারের সংবাদপত্রের স্বাধীনতার অভাবকে দায়ী করেছেন। তাঁর মতে, ওই দেশগুলোতে আমেরিকার ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ বা বাকস্বাধীনতার মতো আইনি সুরক্ষা না থাকায় মার্কিন জনগণের কাছে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই তথ্য প্রকাশের আগে তা খতিয়ে দেখতে দীর্ঘ সময় লেগেছে। বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে ১৫০ দেশের মধ্যে ১৫৩তম স্থানে থাকা পাকিস্তানের গণতান্ত্রিক পরিকাঠামোর এই দুর্বলতা আন্তর্জাতিক মঞ্চে আবারও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *