বিশ্বমঞ্চে বড় সাফল্য, এফএটিএফ-এর সহ-সভাপতি পদে নিযুক্ত বিবেক আগরওয়াল!

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ আমলা বিবেক আগরওয়াল। প্যারিসে সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে তাঁর এই নিয়োগের কথা ঘোষণা করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব হিসেবে কর্মরত বিবেক আগরওয়ালই এফএটিএফ-এর শীর্ষ কোনো পদে বসা প্রথম ভারতীয়। তিনি আগামী জুলাই মাস থেকে ব্রিটেনের জাইলস থমসনের স্থলাভিষিক্ত হবেন এবং ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এক বছরের মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।

এফএটিএফ-এর ভারতীয় প্রতিনিধি দলের প্রধান এবং দেশের আর্থিক গোয়েন্দা শাখার প্রধান হিসেবে বিবেক আগরওয়ালের দীর্ঘ অভিজ্ঞতাকে এই নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এফএটিএফ-এর সভাপতিকে প্রশাসনিক ও নীতিগত কাজে সহায়তা করাই সহ-সভাপতির প্রধান দায়িত্ব। বিদেশমন্ত্রকের মতে, এই গুরুত্বপূর্ণ পদে ভারতের অন্তর্ভুক্তি সন্ত্রাসবাদে অর্থ জোগানোর নেটওয়ার্ক ধ্বংসের পাশাপাশি বিশ্ব আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা রক্ষায় ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *