ভিন রাজ্যে লুকিয়েও শেষরক্ষা হল না, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু!

তোলাবাজি, হুমকি এবং সরকারি ত্রাণ সামগ্রী চুরির মতো একাধিক গুরুতর অভিযোগে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে কর্ণাটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানা পুলিশের একটি বিশেষ দল ভিন রাজ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।

গত ১১ জুন ধানিয়াখালির কোটালপুরে প্রাক্তন বিধায়কের মালিকানাধীন একটি বিএড কলেজে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে। এর পরপরই তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হলে তিনি আত্মগোপন করেন। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি রামেন্দু সিংহ রায়ের এই গ্রেপ্তারি শাসকদলের অন্দরে অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ আরামবাগ পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীকেও কেরল থেকে গ্রেপ্তার করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *