বর্ষার পরেই রাজ্যে বসছে জনকল্যাণ শিবির, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

রাজ্যের জনগণের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আবারও শুরু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর বর্ষাকাল শেষ হলেই এই কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাধারণ মানুষের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য জুড়ে বড় পুরসভার ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত স্তরে এই শিবির পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সদ্য সমাপ্ত প্রথম পর্বের চার দিনে রাজ্যজুড়ে মোট ৪,০৯৪টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই পর্বে ‘অন্নপূর্ণা যোজনা’য় ৮ লক্ষাধিক এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে প্রায় ২২ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। প্রথম দিনে কিছু ফর্ম বন্টন সংক্রান্ত প্রশাসনিক জটিলতা দেখা দিলেও পরবর্তীতে তা দ্রুত সমাধান করা হয় এবং জনগণের সুবিধার্থে শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছিল। বর্তমান সরকার আগের কর্মসূচির আদলেই এই শিবিরগুলো অব্যাহত রেখেছে, যাতে মধ্যস্থতাকারী ছাড়াই প্রান্তিক মানুষ সরাসরি সরকারি পরিষেবা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *