লাখ টাকার শপিং করার আগে সাবধান, এই একটি নথি না থাকলে গুণতে হবে মোটা জরিমানা!

ডিজিটাল যুগে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে আয়কর বিভাগের নিয়ম মেনে প্যান কার্ড (PAN Card) প্রদর্শন এখন বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট সীমার বেশি কেনাকাটা বা আর্থিক লেনদেনের সময় প্যান কার্ড জমা দিতে ব্যর্থ হলে বা ভুল তথ্য প্রদান করলে গ্রাহকদের ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। মূলত বাজারে কালো টাকার লেনদেন রোধ এবং উচ্চ মূল্যের কেনাকাটার ওপর নজরদারি বাড়াতেই আয়কর দপ্তর এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

বর্তমানে ইলেকট্রনিক্স পণ্য, ভ্রমণের খরচসহ বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। নিয়ম অনুযায়ী, দুই লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সোনা, রুপো, স্মার্টফোন, ল্যাপটপ বা ফ্রিজের মতো পণ্য কেনা অথবা সমপরিমাণ খরচে দেশ-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্যান কার্ড দেখানো আবশ্যিক। এছাড়াও ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচা, যানবাহন ক্রয় এবং কোনো আন-লিস্টেড কোম্পানির ১ লক্ষ টাকার বেশি মূল্যের শেয়ার কেনার ক্ষেত্রেও প্যান কার্ডের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *