বাংলার রেলযাত্রায় নতুন মোড়, আসছে ৯টি বন্দে ভারত স্লিপার!

ভারতীয় রেলের আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে আরও নয়টি গুরুত্বপূর্ণ রুটে প্রিমিয়াম ‘বন্দে ভারত স্লিপার’ এক্সপ্রেস চালুর প্রস্তুতি নিচ্ছে রেল মন্ত্রক। হাওড়া-কামাখ্যা রুটে প্রথম বন্দে ভারত স্লিপারের সাফল্যের পর, এবার দেশের ব্যস্ততম রুটগুলোকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই মুম্বাই-ব্যাঙ্গালোর রুটে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনটির অনুমোদন দিয়েছেন।

নতুন চিহ্নিত রুটগুলোর মধ্যে রয়েছে নয়া দিল্লি-মুম্বাই, নয়া দিল্লি-আহমেদাবাদ, নয়া দিল্লি-চেন্নাই, নয়া দিল্লি-সেকেন্দ্রাবাদ, নয়া দিল্লি-পুনে, মুম্বাই-আহমেদাবাদ এবং নয়া দিল্লি-শ্রীনগর। পাশাপাশি, নয়া দিল্লি-হাওড়া রুটেও এই ট্রেন চালুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান শহরগুলোর মধ্যে ক্রমবর্ধমান যাত্রী সংখ্যা এবং দ্রুতগতির নৈশকালীন ভ্রমণের চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই রুটগুলোর চূড়ান্ত সময়সূচি বা ভাড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *