বিয়ের ৪৭ দিনেই রহস্যমৃত্যু, স্ত্রীর ওপর নজরদারি চালাতেন চিকিৎসক স্বামী!

মহারাষ্ট্রের অম্বরনাথে বিয়ের মাত্র ৪৭ দিনের মাথায় বিশাখা তিলকর নামে ২৬ বছর বয়সি এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পণের দাবিতে অত্যাচার এবং আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃতার স্বামী ডা. নীতিন তিলকর, শাশুড়ি এবং ভাসুরকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ এপ্রিল চিকিৎসক নীতিনের সঙ্গে বিশাখার বিয়ে হয়। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত সোনা ও নগদ টাকার দাবিতে বিশাখার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, স্ত্রীর প্রতিটি গতিবিধির ওপর নজর রাখতে চিকিৎসক স্বামী ঘরের ভেতর ও বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলার কারণেও বিশাখাকে মারধর করা হতো বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে শিবাজিনগর থানার পুলিশ বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *