ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হাইকোর্ট!

রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। হাইকোর্টে পৌঁছে ওথ কমিশনের দপ্তরে নিজের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগ তুলে তিনি কলকাতা হাইকোর্টে একটি নতুন ইলেকশন পিটিশন দাখিল করেছেন। এর আগে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফল নিয়েও তাঁর একটি মামলা আদালতের বিচারাধীন রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের পাশাপাশি আজ কলকাতা হাইকোর্টে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া স্পিকারের স্বীকৃতির বৈধতা নিয়ে দ্বিতীয় দফার শুনানি চলছে। এই স্বীকৃতিকে অবৈধ দাবি করে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আদালতে মামলা দায়ের করেছেন, যেখানে সাংবিধানিক বিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। আজ বিকেল তিনটেয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুরু হওয়া এই শুনানিতে তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্থগিতাদেশের দাবি জানালেও, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য এর তীব্র বিরোধিতা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *