বিয়ের আসরে অভিনব চমক, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নজর কাড়লেন যুবক!

দেশের অর্থনীতি শক্তিশালী করতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে নতুন সোনার গহনা কেনা থেকে বিরত থাকার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার বাসিন্দা সতীশ গৌরীশঙ্কর চৌবের পরিবার। আগামী ১ জুলাই সতীশের ছেলে যশ চৌবের বিয়ে। এই উপলক্ষ্যে নতুন মঙ্গলসূত্র বা সোনার গহনা না কিনে, সতীশের স্ত্রী সীমা চৌবে নিজের বিয়ের পুরনো মঙ্গলসূত্রটিই নতুন করে পালিশ করিয়ে পুত্রবধূকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১০ মে হায়দরাবাদের এক জনসভায় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে আবেদন করেছিলেন, দেশের স্বার্থে যেন নাগরিকরা অন্তত এক বছরের জন্য নতুন সোনা কেনা ও বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকেন। এই বার্তায় অনুপ্রাণিত হয়েই চৌবে পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের এই পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সতীশ চৌবে এবং তাঁদের ছেলের বিয়েতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন। পরিবারটি জানিয়েছে, বিয়ের আচার-অনুষ্ঠানে কোনো কমতি থাকবে না, তবে নতুন সোনার আড়ম্বর ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *