২০২৬ বিশ্বকাপে এলিয়েন হানা! তুলে নিয়ে যাবে নেইমারদের?

২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালে ভিনগ্রহের বাসিন্দারা বা এলিয়েনরা মাঠের ফুটবলার ও দর্শকসহ ৭০০ মানুষকে অপহরণ করবে বলে দাবি করেছেন ব্রাজিলীয় জ্যোতিষী ভো বাহিয়ানা। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ২৪ বা ২৬ জুনের মধ্যে ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ চলাকালীন মায়ামির স্টেডিয়ামে এই মহাজাগতিক ঘটনাটি ঘটতে পারে।

এই অদ্ভুত দাবি প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে ব্যাপক শোরগোল ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকে এই দাবিকে ভিত্তিহীন ও পাগলামি বলে উড়িয়ে দিলেও, নেটিজেনদের একটি অংশ এটি নিয়ে নানা রকমের মিম তৈরি করছেন। ২০২৪ সালের ‘মায়ামি মল এলিয়েন’ গুজবের স্মৃতি উসকে দেওয়া এই ঘটনাটি বর্তমানে নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *