বগুড়ায় একই রাতে তিন মন্দিরে ভাঙচুর, এলাকাজুড়ে তীব্র আতঙ্ক!

বগুড়ার মোকামতলায় একই রাতে তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা শিব মন্দির, শীতলা মন্দির এবং কালী মন্দিরের প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের পরিচালনা কমিটির এক সদস্যের স্ত্রী প্রথম বিষয়টি লক্ষ্য করেন।

ঘটনার খবর পেয়ে মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন জানান, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে, এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *