মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বড় চমক, ভাগ্যবদল হতে চলেছে সিভিক ভলান্টিয়ারদের!
রাজ্যে ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের চাকরির ভবিষ্যৎ নিয়ে নবান্নের ইতিবাচক পদক্ষেপ
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যে নিযুক্ত প্রায় ১ লক্ষ ২৪ হাজার সিভিক ভলান্টিয়ারের চাকরির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ইতিবাচক চিন্তাভাবনা শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, পরিবর্তনের পর এই চুক্তিভিত্তিক কর্মীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতে বিরোধী দলনেতা থাকাকালীন সিভিক ভলান্টিয়ারদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময় তিনি দুর্নীতিমুক্ত ও সৎ কর্মীদের চাকরি বহাল রাখার পাশাপাশি বেতন বৃদ্ধিরও সওয়াল করেছিলেন।
বর্তমানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায়, তাঁর পূর্বের দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন সিভিক ভলান্টিয়াররা। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কী ধরনের নীতি গ্রহণ করেন এবং তাঁদের স্থায়ী ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে কী পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সংশ্লিষ্ট কর্মী ও তাঁদের পরিবার।