বিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা দিনিয়ার তীরন্দাজ!

প্রখ্যাত অভিনেতা দিনিয়ার তীরন্দাজ ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গত ১১ জুন, বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য বিনোদন দুনিয়ায় তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী ও ঘনিষ্ঠ মহলে শোকের আবহ তৈরি হয়েছে। তবে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *