BGBS-এর ৬৩৫ কোটির হিসেবে গরমিল! তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দুর্নীতির তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে বড়সড় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিগত রাজ্য সরকারের আমলে এই সম্মেলনের জমকালো আয়োজনের জন্য একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে প্রকৃত বিনিয়োগ কত এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তিনি।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, জনগণের করের ৬৩৫ কোটি টাকা যেভাবে ওই বিশেষ সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে, তার নেপথ্যে থাকা অনিয়ম খতিয়ে দেখা হবে। এই মেগা ইভেন্টের আড়ালে কোটি কোটি টাকার দুর্নীতির উৎস খুঁজে বের করতে সরকার কঠোর তদন্তের পথে হাঁটছে বলে ঘোষণা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *