কাঁটাতারের বেড়াজালে জমি হারানোর আতঙ্ক, রাস্তায় নেমে গর্জে উঠলেন চাষিরা!

মুর্শিদাবাদের সাগরপাড়ায় সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার সকালে সাহেবনগর এলাকায় শয়ে শয়ে কৃষক রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, কাঁটাতারের জন্য যে স্থানটি চিহ্নিত করা হয়েছে তা সীমান্তের ‘জিরো পয়েন্ট’ থেকে অনেকটা ভেতরে। এর ফলে তাঁদের বিঘার পর বিঘা উর্বর কৃষিজমি কাঁটাতারের ওপারে চলে যাবে, যার ফলে তাঁরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

কৃষকদের এই আন্দোলনের জেরে শেখপাড়া-জলঙ্গি সড়কে আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এবং উপযুক্ত ব্যবস্থার আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সীমান্ত এলাকার কৃষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *