পতনের মুখে ভারতের অর্থনীতি, চোখের সামনেই ডুবছে টাকার মান!
June 12, 2026
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্যে বড় ধরনের ধস নেমেছে। বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে ডলার প্রতি টাকার মান ৫০ পয়সা কমে ৯৫.৭৫ টাকায় দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং বিশ্ব বাজারে ডলারের দর চাঙ্গা হওয়ার কারণেই এই মুদ্রাস্ফীতিজনিত বিপর্যয় ঘটেছে। পাশাপাশি, ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলোর (FII) বিপুল পরিমাণ মূলধন তুলে নেওয়ার ফলে স্থানীয় মুদ্রার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে এবং টাকার এই রেকর্ড পতন ঘটেছে।