বিশ্বকাপের আগে আমেরিকার ভিসা বিতর্ক, দায় এড়ালো ফিফা!

২০২৬ বিশ্বকাপ ফুটবল আয়োজনকে কেন্দ্র করে আমেরিকার কঠোর অভিবাসন ও ভিসা নীতি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিতর্কে দায় ঝেড়ে ফেলল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, আয়োজক দেশের ভিসা ও নিরাপত্তা নীতি একান্তই তাদের নিজস্ব বিষয়, যেখানে ফিফার কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তিনি বলেন, একটি ক্রীড়া সংস্থা হিসেবে তাদের মূল লক্ষ্য মাঠের খেলা পরিচালনা করা, বাকি রাজনৈতিক বা প্রশাসনিক বিষয়ে তাদের কিছু করার নেই।

এমন পরিস্থিতির মধ্যেই সোমালিয়ার রেফারি ওমার আর্টানকে ভিসা থাকা সত্ত্বেও আমেরিকায় প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ইনফান্তিনো এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেও সমস্যার সমাধানে কোনো সুনির্দিষ্ট আশ্বাসের কথা জানাননি। অন্যদিকে, ইরান ও আমেরিকার মধ্যকার রাজনৈতিক উত্তেজনার ফলে ইরানি ফুটবল দল তাদের প্রশিক্ষণ শিবির আমেরিকা থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এছাড়াও ইরানি ফুটবল কর্মকর্তাদের ভিসা না পাওয়া এবং সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ থাকলেও, ফিফা প্রধান ফুটবলের সঙ্গে রাজনীতির যোগ না থাকার দাবি করে পুরো বিষয়টি এড়িয়ে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *