কলকাতা যুদ্ধের মেঘ! রুশ কনস্যুলেটের গাড়ি তল্লাশি, মস্কো ফুঁসছে!

কলকাতা: রুশ কনস্যুলেটের গাড়ি তল্লাশি ঘিরে কূটনৈতিক টানাপোড়েন

কলকাতায় রুশ কনস্যুলেটের গাড়ি দু’বার তল্লাশি ঘিরে ভারত ও রাশিয়ার মধ্যে নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। ভিয়েনা কনভেনশন ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকে লিখিত অভিযোগ জমা দিয়েছে দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস। তাদের দাবি, তাদের কনস্যুলেটের একটি গাড়িকে দু’দিন ভিন্ন ভিন্ন স্থানে মাঝপথে থামিয়ে তল্লাশি চালানো হয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

রুশ দূতাবাসের অভিযোগ অনুযায়ী, গত ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এবং ১৬ এপ্রিল চেতলা ও কালীঘাট রোড ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে কূটনৈতিক মিশনের বিশেষ স্টিকার ও নম্বর প্লেট থাকা সত্ত্বেও পুলিশ জোরপূর্বক তল্লাশি চালিয়েছে। এই বিষয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছেও তারা বিস্তারিত অভিযোগপত্র পাঠিয়েছে।

বর্তমানে শহরজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নাকা চেকিং চললেও, রাশিয়ার মতো দীর্ঘ দিনের বন্ধু দেশের কূটনৈতিক রক্ষাকবচ থাকা গাড়িতে পুলিশের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে মস্কো। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিয়মানুযায়ী কোনো দেশের কনস্যুলেট বা দূতাবাসের গাড়ি তল্লাশি করার ক্ষেত্রে বিশেষ প্রটোকল মেনে চলতে হয়। কলকাতা পুলিশের এই ‘অতি-সক্রিয়তা’ আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা তৈরি করতে পারে। এই স্পর্শকাতর বিষয়ে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *