আলুচাষীদের সোনা ফোটানোর চমক!

হুগলিতে আলুচাষিদের জন্য ৫০টি নতুন হিমঘর তৈরির ঘোষণা অভিষেকের

হুগলির পাণ্ডুয়ায় এক নির্বাচনী জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলুচাষিদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্যে আরও ৫০টি নতুন হিমঘর তৈরি করা হবে, যার ফলে আলুচাষিদের অভাবী বিক্রি রুখতে সুবিধা হবে। পাশাপাশি, কৃষকদের সার্বিক উন্নয়নে আগামী বিধানসভায় ৩০ হাজার কোটি টাকার একটি স্বতন্ত্র কৃষি বাজেট পেশ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই বছর প্রতিকূলতা সত্ত্বেও আলুর রেকর্ড ফলন হয়েছে। তবে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃষি সরঞ্জামের দাম বাড়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। তাঁর দাবি, কেন্দ্রের ‘কৃষক বিরোধী’ নীতির কারণেই চাষিরা সংকটে পড়ছেন। বর্তমানে রাজ্যে ৫১৩টি হিমঘর থাকলেও, রেকর্ড উৎপাদনের তুলনায় তা যথেষ্ট নয়, যার ফলে হিমঘরগুলোতে ধারণক্ষমতার সর্বোচ্চ সীমা লোড হয়েছে। নতুন ৫০টি হিমঘর তৈরির এই প্রতিশ্রুতি আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাঁরা মনে করেন, এটি কার্যকর হলে আলুর বাজার চাঙ্গা হবে এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *