কুপোকাত কোটিপতি! স্ত্রীর কৌশলে ধরা খেলেন ডিভোর্স মামলায়

বিচ্ছেদ মামলায় স্ত্রীর সম্পত্তির দাবি নস্যাৎ, চাঞ্চল্যকর কৌশল অবলম্বন টিকটক তারকা খাবি লেমের

নির্বাক অঙ্গভঙ্গির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত টিকটক সেনসেশন খাবি লেম এবার এক বাস্তব জীবনের সংকট মোকাবিলায় তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রীর বিশাল অঙ্কের সম্পত্তির দাবি নস্যাৎ করতে তিনি এমন এক কৌশল অবলম্বন করেছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সেনেগালিজ বংশোদ্ভূত এই ইতালীয় তারকার মালিকানাধীন কোনো বিলাসবহুল গাড়ি, বাংলো বা অন্য কোনো স্থাবর-অস্থাবর সম্পদ তার নিজের নামে নেই। তিনি উপার্জিত অর্থের প্রতিটি অংশ দিয়ে কেনা সমস্ত সম্পদ অত্যন্ত সুকৌশলে তার বাবার নামে নিবন্ধিত করেছেন।

সাধারণত তারকাদের বিচ্ছেদের ক্ষেত্রে জীবনসঙ্গীরা সম্পত্তির বড় অংশ বা খোরপোশ দাবি করেন। খাবির স্ত্রীও একই পথে হেঁটেছিলেন। কিন্তু নিজের নামে কোনো সম্পদ না থাকায় আইনত খাবির থেকে বড় কোনো অংশ পাওয়ার সুযোগ তিনি হারান। আইন বিশেষজ্ঞরা এটিকে ‘অ্যাসেট প্রোটেকশন’ বা সম্পদ সুরক্ষার একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। এর ফলে আইনি জটিলতা বা বিচ্ছেদের মতো পরিস্থিতিতেও তিনি তার কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখতে সক্ষম হয়েছেন। টিকটক ভিডিওর মতো বাস্তবেও কোনো কথা না বলে এমন ‘মাস্টারস্ট্রোক’ দেওয়ায় নেটিজেনরা তার প্রশংসা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *