সন্তানকে বাঁচাতে মায়ের আর্তি! জ্বলন্ত চুল্লিতে নিক্ষিপ্ত শিশু!

বিয়ের অনুষ্ঠানে শিশুকে জ্বলন্ত তন্দুরে ফেলে দিল রাঁধুনি

উত্তরপ্রদেশের বস্তি জেলায় এক ভয়াবহ ঘটনায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে সামান্য রসগোল্লা খাওয়ার অপরাধে ১১ বছর বয়সী এক শিশুকে জ্বলন্ত তন্দুর চুল্লিতে ছুড়ে ফেলেছে এক রাঁধুনি। গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটি বর্তমানে লখনউ মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিয়ের ভোজ চলাকালীন শিশুটি বারবার রসগোল্লা খাচ্ছিল। এটি দেখে ক্যাটারিং কন্ট্রাক্টর মেজাজ হারিয়ে ফেলে এবং শিশুটিকে কোলে তুলে জ্বলন্ত তন্দুর চুল্লির ওপর ছুড়ে মারে। আগুনের গ্রাসে শিশুটির মুখ থেকে কোমর পর্যন্ত শরীরের উপরিভাগ মারাত্মকভাবে পুড়ে যায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্যাটারিং কন্ট্রাক্টর পলাতক। শিশুটির মামার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের মতে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *