মেট্রো বিভ্রাট! যাত্রীদের দুর্ভোগ চরমে!
April 18, 2026
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে সিগন্যালিং বিভ্রাট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনে আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে বড়সড় যান্ত্রিক বিভ্রাটের জেরে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। সকাল ১০টা ১৯ মিনিট থেকে এই রুটে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা, বিশেষ করে অফিস টাইমে।
মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সিগন্যাল সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। পরিষেবায় বিঘ্ন ঘটায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। যশোর রোড স্টেশনের এক যাত্রী শুভাশিস মাল জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে স্টেশনে পৌঁছালেও প্রায় ২০ মিনিট কোনো মেট্রো না পাওয়ায় তাকে অফিসে পৌঁছাতে দেরি হয়েছে।