ট্রাম্পের শান্তি চুক্তি উটের হাসির মত!
April 18, 2026
ইরান-আমেরিকা পারমাণবিক সমঝোতা: অচলাবস্থা অব্যাহত, চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি আলোচনা
ইরান ও আমেরিকার মধ্যকার পারমাণবিক সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা এখনো কাটেনি। ইরান সরকার স্পষ্ট করেছে যে, আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং ইউরেনিয়াম বা পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়ে তারা আমেরিকাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি।
ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার প্রকৃত অগ্রগতি নির্ভর করছে আমেরিকার পক্ষ থেকে ইরানের শর্তাবলি মেনে নেওয়ার ওপর। উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবির মধ্যে বিস্তর দূরত্ব বিদ্যামান থাকায় এই আলোচনা প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে সংশয় এখনো রয়ে গেছে।