এডি সি তে তিপরা মথার অশুভ চমক!
ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে তিপরা মথার নিরঙ্কুশ জয়
ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনে প্রদ্যোত কিশোর দেববর্মনের দল তিপরা মথা ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয় লাভ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই বিপুল জয় মথার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে, বিজেপি শাসিত রাজ্যে গেরুয়া শিবিরের ফলাফল উদ্বেগজনক, তারা মাত্র ৪টি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। সিপিএমের গণমুক্তি পরিষদ এবং আইপিএফটি কোনো আসনই জিততে পারেনি।
২০২১ সালের তুলনায় ২০২১ সালের তুলনায় তিপরা মথার শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনে তারা ১৬টি আসনে জয়ী হয়েছিল, এবার সেই সংখ্যা বেড়ে ২৪-এ পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, জনজাতিদের অধিকার এবং ‘গ্রেটার তিপরাল্যান্ড’ এর দাবিকে কার্যকরভাবে উপস্থাপন করে প্রদ্যোত দেববর্মণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও এই ফলাফল শাসক দলের সাংগঠনিক দুর্বলতা এবং পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতাকে নির্দেশ করে।
বিজেপির এই বিপর্যয় ত্রিপুরায় আসন্ন নির্বাচনগুলোতে পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সরকারে থাকা সত্ত্বেও ভোটারদের আস্থা অর্জনে দল কেন ব্যর্থ হলো, তা নিয়ে অভ্যন্তরীণভাবে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। অন্যদিকে, তিপরা মথার এই বিশাল জয় প্রদ্যোত দেববর্মণকে রাজ্যের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।