৩০ হাজারে শ্যালিকাকে খুন জামাইয়ের! পরকীয়া ও খুনের অবিশ্বাস্য রহস্য ফাঁস!

পরকীয়া ও টাকার লোভে শালীকে খুন: জামাই সহ ২ জন গ্রেফতার

বিহারে মুজফফরপুরের মুশাহরি থানা এলাকায় পরকীয়া ও প্রতিহিংসার এক মর্মান্তিক ঘটনায় নিজের শালীকে ৩০ হাজার টাকার বিনিময়ে খুনের সুপারি দিয়েছিল জামাই রাজন কুমার। এই ঘটনায় পুলিশ মূল ঘাতক রাজা কুমার এবং অস্ত্র সরবরাহকারী সঞ্জীবন কুমারকে গ্রেফতার করেছে। পেশায় গৃহশিক্ষিকা নিহত ওই নারী সম্প্রতি রাজনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। সম্পর্ক থেকে মুক্তি পেতে এবং বিয়ের চাপ এড়াতে রাজন নিজের শালীর একতরফা প্রেমিক রাজা কুমারকে এই হত্যাকাণ্ডের জন্য ব্যবহার করেন।

পুলিশি তদন্তে জানা গেছে, রাজন ও নিহত নারীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের চাপ দেওয়া শুরু হওয়ায় রাজন এই সম্পর্ক থেকে বাঁচতে রাজা কুমারকে ৩০ হাজার টাকা দিয়েছিলেন। রাজা কুমার ওই নারীকে পছন্দ করলেও তার কাছ থেকে সাড়া না পেয়ে ক্ষুব্ধ ছিলেন। এই সুযোগে রাজন তাকে রাজি করান। ঘটনার দিন টিউশন শেষে বাড়ি ফেরার পথে রাজা কুমার ওই নারীর ওপর গুলি চালান, ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ রাজাকে জিজ্ঞাসাবাদের সময় রাজনের পুরো ষড়যন্ত্রের কথা জানতে পারে। তারা এই ঘটনায় জড়িত তৃতীয় ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *