হঠাৎ হরিণঘাটায়! বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর!

নদিয়ার হরিণঘাটায় উত্তেজনা: মনোনয়নকে কেন্দ্র করে ধৃত তৃণমূল কাউন্সিলর, এলাকায় ব্যাপক বিক্ষোভ

নদিয়ার হরিণঘাটায় আসন্ন নির্বাচনের আবহে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান রাজীব দালালকে শুক্রবার কল্যাণী থানার পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, গত কয়েকদিন আগে হরিণঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে তাঁর বচসা হয়েছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার সূত্র ধরেই পুলিশ তাঁকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে।

এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ধৃতের পরিবার। রাজীব দালালের স্ত্রী সুজাতা দালালের অভিযোগ, পুলিশ কোনো প্রকার সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালিয়েছে এবং আইন মেনে কাজ করেনি। অন্যদিকে, শাসকদল এই গ্রেপ্তারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছে। ঘটনার প্রতিবাদে কল্যাণী থানার সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ধৃতকে শুক্রবারই কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *