সাবধান! গুগলে রোগ খুঁজছেন? বড় বিপদ আসছে!

স্বাস্থ্য সংক্রান্ত তথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভুলতা নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরে এখনো পুরোপুরি নির্ভুল নয়। গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলোর প্রায় ৫০ শতাংশ উত্তরেই ভুল তথ্য প্রদান করছে এআই। সাধারণ রোগ বা টিকা সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে এআই তুলনামূলকভাবে সঠিক উত্তর দিতে পারলেও, অটোইমিউন রোগ, স্টেম সেল থেরাপি এবং মস্তিষ্কের মতো জটিল ও স্পর্শকাতর বিষয়ক প্রশ্নে প্রায়শই ভুল ব্যাখ্যা দিচ্ছে।

গবেষকরা আরও উল্লেখ করেছেন যে, ‘মেটা এআই’-সহ একাধিক এআই মডেল জটিল স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নির্ভরশীলতা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *