ভোটের আগে কেন সতর্ক তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩ বড় আশঙ্কা!

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ছয় দিন আগে কলকাতার বিভিন্ন স্থানে আয়কর দপ্তরের অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়ি ও তাঁর নির্বাচনী কার্যালয়সহ একাধিক জায়গায় একযোগে চালানো এই তল্লাশিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘দলীয়ভাবে কোনঠাসা করার চেষ্টা’ বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের এক জনসভা থেকে তিনি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থাগুলোর ভূমিকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভোটগ্রহণের দিন ইভিএম বা ভিভিপ্যাট মেশিন বিকল হলে নতুন যন্ত্র স্থাপনের সময় কারচুপি হতে পারে। এছাড়া, ভোট গণনার সময় ধীরগতি বা প্রলোভনের মাধ্যমে ফল প্রভাবিত করার কৌশলের বিষয়েও তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়া বা জনমত সমীক্ষায় বিভ্রান্ত না হয়ে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *