ট্রাম্পের বড় চমক, ইজরায়েল-লেবানন যুদ্ধে ১০ দিনের বিরতি!

ইজরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। প্রায় ৩৪ বছর পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই শান্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সকে।

দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাত ও সাম্প্রতিক তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণাকে শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে লেবাননের প্রেসিডেন্ট দক্ষিণ লেবাননে চলমান মানবিক সংকট নিরসনের পাশাপাশি জাতীয় সীমারেখায় দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন। তবে হেজবোল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর অবস্থান এবং সীমান্তে দীর্ঘদিনের অবিশ্বাসের দেওয়াল ভাঙাই এই প্রক্রিয়ার প্রধান চ্যালেঞ্জ। সাম্প্রতিক ইজরায়েলি হামলায় লেবাননে শিশু ও স্বাস্থ্যকর্মীসহ ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন, যার ফলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা চরম ঝুঁকির মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *