ট্রাম্পের সিদ্ধান্তে তোলপাড় পাকিস্তানের অর্থনীতি!

দীর্ঘ সাত বছরের কঠোর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে নিজেদের অবস্থানে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে নিয়ন্ত্রিতভাবে ক্রিপ্টো সংস্থাগুলো দেশের মূলধারার ব্যাংকিং ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং আনুষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে এই নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংককে সরাসরি ক্রিপ্টো কেনাবেচা বা বিনিয়োগের অনুমতি দেয়নি। এই প্রক্রিয়াকে মূলত ‘নিয়ন্ত্রিত অন্তর্ভুক্তি’ হিসেবে অভিহিত করা হয়েছে।

গভীর আর্থিক সংকট, বাণিজ্য ঘাটতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখে এই নীতিগত পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় ক্রস-বর্ডার লেনদেন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায়, পাকিস্তান স্টেবলকয়েনকে দ্রুত ও আধুনিক বিকল্প হিসেবে বিবেচনা করছে। এছাড়া বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ক্রিপ্টো-বান্ধব নীতির প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ক্রিপ্টো উদ্যোগগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধিকেও এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটি বৈদেশিক মুদ্রার প্রবাহ সহজতর করার পাশাপাশি নিজস্ব ডিজিটাল অর্থনীতির প্রসার ঘটাতে চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *