ইরানের বিস্ফোরক দাবি, ট্রাম্পের সব কথাই কি মিথ্যে!

ইউরেনিয়াম হস্তান্তরের চুক্তি নিয়ে ট্রাম্প ও ইরানের পরস্পরবিরোধী অবস্থান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান ছয় সপ্তাহের উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তাদের মজুত ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে এবং উভয় দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি জানান, এই চুক্তি সম্পন্ন হলে দুই দেশের সংঘাতের অবসান ঘটবে এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো সম্ভব হবে। ট্রাম্পের দাবি অনুযায়ী, সাম্প্রতিক আলোচনায় ইরানকে আগের তুলনায় নমনীয় মনে হয়েছে এবং চুক্তিটি হলে তিনি ইসলামাবাদ সফরে যেতে পারেন।

তবে ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের ঘনিষ্ঠ সূত্রসহ দেশটির একাধিক দায়িত্বশীল উৎস জানিয়েছে, আমেরিকার কাছে পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে কোনো ধরনের আলোচনা বা চুক্তি হয়নি। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, পারমাণবিক উপকরণের মতো মূল বিষয়গুলোতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং উভয় দেশ চূড়ান্ত চুক্তির থেকে এখনো অনেক দূরে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *