১৯ না ২০ এপ্রিল? অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সঠিক দিনটি জেনে নিন এখনই!

বর্তমান ডেস্কঃ

চলতি বছর ২০২৬ সালে অক্ষয় তৃতীয়ার তিথি ১৯ ও ২০ এপ্রিল—এই দুই দিন ধরে পড়েছে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, ১৯ এপ্রিল রবিবার দুপুর ১টা ১৪ মিনিটে তিথি শুরু হয়ে ২০ এপ্রিল সোমবার সকাল ১০টা ৫৩ মিনিট পর্যন্ত থাকবে। তবে উদয়া তিথি অনুযায়ী, ২০ এপ্রিল সোমবার সকাল ৮টা ২৭ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের মধ্যে গণেশ ও লক্ষ্মী দেবীর আরাধনা করা সবচেয়ে ফলদায়ক।

জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৬ সালের এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিরল। এদিন চন্দ্র ও সূর্য নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থানের পাশাপাশি গজকেশরী, মালব্য ও অক্ষয় যোগের সমাপতন ঘটছে, যা শুভ প্রভাবকে ১০০ গুণ বাড়িয়ে তুলবে। এই বিরল রাজযোগের ফলে মেষ, বৃষ, তুলা ও ধনু রাশির জাতক-জাতিকারা বিশেষ সুফল পাবেন। পবিত্র এই তিথিতে নতুন ব্যবসা শুরু, গাড়ি বা বাড়ি কেনা এবং বিয়ে বা গায়ে হলুদের মতো যেকোনো মাঙ্গলিক কাজ করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *