ইসফাহানে মার্কিন বাহিনীর বাঙ্কার বাস্টার হামলা, পালটা কুয়েতি ট্যাঙ্কারে আঘাত ইরানের

ইসফাহানে মার্কিন বাহিনীর বাঙ্কার বাস্টার হামলা, পালটা কুয়েতি ট্যাঙ্কারে আঘাত ইরানের

মধ্য ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসফাহান শহরের একটি ভূগর্ভস্থ অস্ত্রাগারে ফের শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার ভিডিও শেয়ার করেছেন, যেখানে মাটির গভীরের সামরিক কাঠামো ধ্বংসের দৃশ্য দেখা গেছে। গত বছরের যুদ্ধের পর পুনরায় এই দানবীয় বোমার ব্যবহারে পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এই হামলার প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরে কুয়েতের একটি তেলবাহী ট্যাঙ্কারে পাল্টা আঘাত হেনেছে। পাশপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আজ বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল ও অ্যাপলসহ ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। নাসা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ইসফাহানের মাউন্ট সোফির নিকটবর্তী সামরিক ঘাঁটি ও মিসাইল ডিপোটি এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ইসফাহানের ওপর মার্কিন নজরদারি দীর্ঘদিনের। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর এই হামলা স্থলপথে মার্কিন অভিযানের জল্পনাকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে ইসফাহানের টানেলে লুকানো উচ্চ পরিশুদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার দখল করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *