কেরলে বিজেপির নির্বাচনী ইশতেহার দরিদ্র পরিবারে বছরে দুটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি

কেরলে বিজেপির নির্বাচনী ইশতেহার দরিদ্র পরিবারে বছরে দুটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি

কেরল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইশতেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের ইশতেহারে দরিদ্র পরিবারগুলোর জন্য বছরে দুটি রান্নার গ্যাসের সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ইশতেহার প্রকাশ করে বিজেপি সভাপতি নীতীন নবীন জানান, উৎসবের মরসুম অর্থাৎ ওনাম ও বড়দিন উপলক্ষ্যে এই সুবিধা প্রদান করা হবে।

জ্বালানি সংকটের এই আবহে বিজেপির এই জনমুখী ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিলিন্ডারের পাশাপাশি বয়স্কদের জন্য পেনশনের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে দলটি। ইশতেহার অনুযায়ী, সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক, দরিদ্র মহিলা ও বিধবাদের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা হবে।

দরিদ্র পরিবারের মহিলাদের আর্থিক সুরক্ষায় মুদি সামগ্রী ও ওষুধ কেনার জন্য মাসিক ২,৫০০ টাকার রিচার্জ কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। মূলত নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া শ্রেণির ভোটারদের লক্ষ্য করেই বিজেপির এই নির্বাচনী কৌশল। সব মিলিয়ে, বিনামূল্যে পরিষেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন ইশতেহার সাজিয়েছে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *