নালন্দায় তরুণীকে শ্লীলতাহানি ও বিবস্ত্র করার চেষ্টা বিহারে নারী নিরাপত্তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

নালন্দায় তরুণীকে শ্লীলতাহানি ও বিবস্ত্র করার চেষ্টা বিহারে নারী নিরাপত্তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

বিহারের নালন্দায় এক বিবাহিতা তরুণীকে জনসমক্ষেই শ্লীলতাহানি ও বিবস্ত্র করার চেষ্টার ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ২৬ মার্চ সন্ধ্যায় নূরসরাই থানা এলাকায় বাপের বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্ত তিন যুবক ওই তরুণীকে ঘিরে ধরে মাটিতে ফেলে দেয়। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁর পোশাক ছিঁড়ে দেয় এবং জনবহুল এলাকাতেই চরম লাঞ্ছনা চালায়। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এই নক্করজনক ঘটনায় পুলিশ ইতিমধ্য়েই অশোক যাদব ও মটরু মাহাত নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং রবিকান্ত কুমার নামে অন্য একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শুরুতে কেউ বাধা দেওয়ার সাহস পায়নি। বর্তমানে ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিজের জেলায় এই ঘটনায় বিহারের ‘সুশাসন’ ও নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস ও আরজেডির দাবি, এনডিএ শাসিত বিহারে বর্তমানে ‘জঙ্গলরাজ’ চলছে এবং অপরাধীরা রাজনৈতিক প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। মণিপুরের স্মৃতি উস্কে দেওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বিহারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *