নির্বাচন ২০২৬ চতুর্থ তালিকায় ১৩ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক – বর্তমান নিউজ

নির্বাচন ২০২৬ চতুর্থ তালিকায় ১৩ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক – বর্তমান নিউজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর লক্ষ্যে চতুর্থ দফায় আরও ১৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। জল্পনা সত্যি করে কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র চৌরঙ্গী থেকে প্রার্থী করা হয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠককে। পাশাপাশি, বাগদা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, যা রাজনৈতিক মহলে বেশ চর্চিত।

বিজেপির এই নতুন তালিকায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রের নাম রয়েছে। সিতাই থেকে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায় এবং সোনারপুর উত্তরে দেবাশিষ ধরকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও হাওড়া দক্ষিণ, মগরাহাট পূর্ব ও ফলতার মতো আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে পদ্ম শিবির। এই ঘোষণার পর এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল।

প্রবীণ নেতা সন্তোষ পাঠক কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরই চৌরঙ্গী আসনে তাঁর নাম নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। রাজ্যে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে নরেন্দ্র মোদীর নেতৃত্বই একমাত্র ভরসা বলে দাবি করেছেন তিনি। তৃণমূলের শক্তিশালী দুর্গে সন্তোষ পাঠকের মতো অভিজ্ঞ নেতার অন্তর্ভুক্তি কলকাতায় বিজেপির লড়াইকে আরও জোরালো করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *