পিএসএল ২০২৬ নিরাপত্তা বিধি লঙ্ঘনে ১০ লক্ষ টাকা জরিমানা শাহিন আফ্রিদির – বর্তমান নিউজ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর শুরুতেই বড়সড় বিতর্কে জড়ালেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টিম হোটেলে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাঞ্জাব প্রদেশ পুলিশের অভিযোগের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিষেধ সত্ত্বেও টিম হোটেলে নিজের কক্ষে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ করান আফ্রিদি। ঘটনার রাতে জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজার পরিচিত চারজন ব্যক্তি প্রায় তিন ঘণ্টা এক ক্রিকেটারের কক্ষে অবস্থান করেন। পিএসএল সিইও সালমান নাসির স্পষ্ট অনুমতি না দিলেও এই নিয়মভঙ্গের ঘটনাটি ঘটে।
লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, দলের শৃঙ্খলা ও নিরাপত্তা প্রোটোকলের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতেই এই জরিমানা করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দাবি করে ভবিষ্যতে প্রোটোকল কঠোরভাবে অনুসরণের নিশ্চয়তা দিয়েছে। এই ঘটনায় বর্তমানে পাকিস্তানের ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য ও অস্বস্তি সৃষ্টি হয়েছে।