দাবার ক্যান্ডিডেটস টুর্নামেন্টে শীর্ষস্থান ধরে রাখলেন প্রজ্ঞানন্দ, সুযোগ হারালেন দিব্যা – বর্তমান নিউজ

দাবার ক্যান্ডিডেটস টুর্নামেন্টে শীর্ষস্থান ধরে রাখলেন প্রজ্ঞানন্দ, সুযোগ হারালেন দিব্যা – বর্তমান নিউজ

ক্যান্ডিডেটস দাবা ২০২৬-এর মঞ্চে দাপট বজায় রাখলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। দ্বিতীয় রাউন্ডে চিনের ওয়ে ই-র বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে লড়াই করে ম্যাচ ড্র করেন তিনি। প্রথম রাউন্ডে অনীশ গিরিকে হারানো প্রজ্ঞানন্দ বর্তমানে ১.৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছেন। ফ্রেঞ্চ ডিফেন্স খেলে মাঝপর্বে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ওপেন বিভাগে অধিকাংশ ম্যাচই ড্র হয়েছে। ফাবিয়ানো কারুয়ানা ও অনীশ গিরির লড়াইয়ের কোনো ফয়সালা হয়নি। একইভাবে হিকারু নাকামুরা এবং আন্দ্রেই এসিপেনকোর ম্যাচটিও অমীমাংসিত থাকে। অধিকাংশ খেলোয়াড়ই বড় কোনো ঝুঁকি না নিয়ে রক্ষণাত্মক ও হিসেবি চালে ম্যাচ শেষ করার কৌশল গ্রহণ করেছিলেন, যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বড় কোনো রদবদল ঘটেনি।

অন্যদিকে মেয়েদের বিভাগে এককভাবে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন দিব্যা দেশমুখ। আর বৈশালীর বিরুদ্ধে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করলেও শেষ মুহূর্তের ভুলে ড্র করতে বাধ্য হন তিনি। বৈশালী চমৎকার কৌশলে কুইন বলিদান দিয়ে ম্যাচ বাঁচিয়ে নেন। দুই রাউন্ড শেষে মেয়েদের বিভাগে এখনও কোনো জয় না আসায় লড়াই এখন অত্যন্ত আকর্ষণীয় মোড়ে দাঁড়িয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *