দীর্ঘমেয়াদি চুক্তির আগে বিডারদের সঙ্গে ক্লাবের বৈঠকের সিদ্ধান্ত ফেডারেশনের – বর্তমান নিউজ

দীর্ঘমেয়াদি চুক্তির আগে বিডারদের সঙ্গে ক্লাবের বৈঠকের সিদ্ধান্ত ফেডারেশনের – বর্তমান নিউজ

ভারতীয় ক্লাব ফুটবলের পরবর্তী ১৫ বছরের বাণিজ্যিক অংশীদার নির্বাচনের প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। রবিবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, ক্লাব জোটের আপত্তিতে তা পিছিয়ে যায়। দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করার আগে বিডারদের রাজস্ব মডেল, ব্যয়ের কাঠামো এবং পরিচালনগত সক্ষমতা যাচাইয়ের দাবি জানিয়েছে ক্লাবগুলি।

উদ্ভূত পরিস্থিতিতে ফেডারেশন বিডে অংশগ্রহণকারী সংস্থা—জিনিয়াস স্পোর্টস, ফ্যান কোড ও ক্যাপ্রি স্পোর্টসের প্রস্তাবিত পরিকাঠামো মূল্যায়নের দায়িত্ব দিয়েছে গ্লোবাল সংস্থা ‘কেপিএমজি’-কে। স্বচ্ছতা বজায় রাখতে বিডারদের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। এই আলোচনার মাধ্যমে ক্লাবগুলি সংস্থাগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা ও টুর্নামেন্ট পরিচালনা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে জানার সুযোগ পাবে।

অন্যদিকে, বৈঠকে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট রূপায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাজ্য ক্রীড়া সংস্থাগুলোকে এই নতুন আইনের আওতায় নিজেদের পরিচালনা পদ্ধতি সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন বাস্তবায়নের জন্য সংস্থাগুলোকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ফেডারেশন। সামগ্রিক মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পরেই সাধারণ সভায় বাণিজ্যিক অংশীদার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *